সাউদার্ন এডুকেশন ট্যালেন্ট সার্চ পরীক্ষরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল একটি বিশেষ অনুষ্ঠান যেখানে কৃতকার্য বা কৃতিত্বের জন্য কাউকে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পুরষ্কার দেওয়া হতে পারে, যেমন মেডেল, সার্টিফিকেট, ট্রফি, নগদ অর্থ ইত্যাদি। এই অনুষ্ঠান সাধারণত কোনো সংস্থা, স্কুল,বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত হয়ে থাকে। এদিন সাউদার্ন এডুকেশন ট্যালেন্ট সার্চ এর পক্ষে ন্যাশান্যাল কাউন্সিল ফর আন এডেড স্কাই অর্গানাইজেশনের পরিচালনায় ফলতা কাঁটারিয়া অঙ্কুর নার্সারী ও কে,জি স্কুলে আয়োজিত ২০২৪ বার্ষিক সাংস্কৃতিক ও ফলতা ব্লকের সকল সরকারি ও বেসরকারি স্কুলের শতাধিক মেধা ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলতা ব্লকে প্রথম স্থান অধিকারী কে স্মারক সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সমবেত সংগীত ও অতিথিবৃন্দের আলোচনার মাধ্যমে শুভসূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশন এর রাজ্য সম্পাদক নির্মাল কুমার রায়।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন বি এড কলেজের প্রিন্সিপাল সেকেন্দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউদার্ন এডুকেশন ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ও ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশন এর জেলা সভাপতি জগৎ কুমার পাড়ুই। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বাচ্চু লাল ভট্টাচার্য,প্রাক্তন জেলা সম্পাদক পিন্টু সহ সম্পাদিকা ও উপস্থিত  সম্মানিত ব্যক্তিবর্গ।এই সম্পুর্ন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিল ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অর্গানাইজেশন এর ফলতা ব্লক সম্পাদক জাকির হোসেন।অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক আলোচনা পেশ করেন। এরপর এলাকার শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং ব্লকের মেধা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সভাপতি মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি চলতে থাকে। সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের শেষে সম্মানিত সভাপতি জগৎ কুমার পাড়ুই সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আরো ভালোভাবে আয়োজন করার আশ্বাস দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *