সাত সকালেই এক নিরাপত্তা রক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কৌশিক মুখার্জী: আসানসোল :-সাত সকালেই এক নিরাপত্তা রক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।মৃতের নাম নিরঞ্জন পাল।আসানসোল দক্ষিণ থানার মহিশীলা পূর্ব পাড়ার ঘটনা।মৃতের পরিবার সূত্রে খবর মহিশীলার পূর্ব পাড়ার একটি নির্মিয়মান বহুতল আবাসনের নিরাপত্তা রক্ষী ছিলেন নিরঞ্জন পাল (বাবু ৫৪ )।সোমবার সকালে দেখা যায় নির্মিয়মান ওই বহুতল আবাসন চত্বরে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে রয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌচ্ছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।মৃতের পরিবারের অভিযোগ মুখে আঘাতের চিহ্ন থাকায় তাকে খুন করা হয়েছে।ঘটনার তদন্তে পুলিশ। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *