সাত সকালে ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র দুষ্কৃতী হানা, আতঙ্ক এলাকায়, তদন্তে পুলিশ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত নর্থ হিলভিউ এলাকায় শুক্রবার সাতসকালে ক্যালকাটা ফার্নিচারের মালিকের বাড়িতে অস্ত্রধারী কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী ঢোকার চেষ্টা করে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।জানা যায়,দুই সশস্ত্র দুষ্কৃতী দিবালোকে শহরের এক বড় ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার কর্মচারীর কপালে বন্দুক ঠেকিয়ে দেয়। ব্যবসায়ীর বাড়ি চত্বরে মহঃ আলি নামে এক সাফাই কর্মী কাজ করছিলেন। তিনি দূষ্কৃতিদের আটকানোর চেষ্টা করেন। তখন তাদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। ঐ কর্মী চিৎকার শুরু করেন। অবস্থা বেগতিক দেখে দুই দূষ্কৃতি গেট খুলে বাড়ির পাশে গলির মধ্যে ঢুকে বেপাত্তা হয়ে যায়। তবে সেখানে কোনো প্রকার অপরাধ সংঘটিত হয়নি বলে জানা যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা যায় দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করছে এবং কিছুক্ষণ পরেই বেরিয়ে যাচ্ছে।পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।বাড়িতে কর্মরত কর্মচারী জানান সকালে দুই যুবক আসে, তাদের কাছে অস্ত্র ছিল।বাড়িতে প্রবেশ করেই তারা তার কপালে বন্ধুক ঠেকিয়ে দেয়।কিছুক্ষণ পরেই আবার তারা চলেও যায়।এরপরই তদন্তে আসে পুলিশ।তবে বাড়ির কর্মচারী এবং প্রহরীর তৎপরতার জন্য তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *