সাধু তো সমাজের জন্য বাঁচে আর কি দরকার

রমেশ রায়, গঙ্গাসাগর:- প্রথমবার গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সাধুরা। বৃহস্পতিবার সাগরে ডুবকি দেবার আগে তাঁদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সাগরে ২নং ঘাটের পাশ দিয়ে নেমে গেলেন স্নানের উদ্দেশ্যে। তাঁদের ঘিরে সাধারণ মানুষের মন্ধ্যে ছিল উন্মাদনা।

গঙ্গাসাগারে প্রথমবার এসেছেন। তাঁদের জন্য আখড়ার ব্যবস্থাও করা হয়েছে। যদিও তাঁদের জন্য কোন সিকিউরিটি না থাকার জন্য কিছুটা অভিযোগের সুর। জানালেন, আমাদের সিকিউরিটি বাউন্সার দরকার নেই, আমরা মানুষের পাশে থাকতে চাই। 

সাধু তো সমাজের জন্য বাঁচে আর কি দরকার। প্রশাসন আমাদের কোনপ্রকার সাহায্য করেনি। তবে আগামীদিনে নিশ্চয়ই করবেন। এখানে আবারও আসব। স্নান করব। বেনারস আখড়া থেকে এসেছেন বলেও জানালেন। এরপর ১নং ঘাট দিয়ে গঙ্গাসাগরে ডুব দিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *