সাপের কামড়ে মৃত্যু এক মহিলার

কৌশিক মুখার্জী: বারাবনি:-

বাড়ির মধ্যেই সাপে কামড়ে আহত মহিলা।চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।ঘটনাটি ঘটেছে বারাবনি থানার অন্তর্গত পুঁচড়া গ্রামে।জানা যায় যে প্রতিদিনের মত শুক্রবার খাবার খেয়ে দুপুর বেলায় বারান্দায় শুয়েছিল কিন্তু হঠাৎই একটি সাপ একটি ব্যাঙকে তাড়া করতে করতে বাড়ির মধ্যে প্রবেশ করে আর তখনি ব্যাঙটিকে কামড় দিতে গিয়ে সাপটি ওই মহিলার পায়ে কামড় দেয়।৭০ বছর বয়সী মহিলার নাম ময়না মাজি।তবে পরিবারের লোকজন তড়িঘড়ি ওই মহিলাকে স্থানীয় কেলেজোড়া হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্মরত চিকিৎসক অনিরুদ্ধ দাস ওই মহিলাকে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে মহিলার শরীরে সাপে কামরানোর বিষ নেই,সেই রকম কোন সিমটম পাওয়া যাচ্ছে না ফলে তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়।কিন্তু ধীরে ধীরে ঐ মহিলার অবস্থা যখন খারাপ হতে থাকে এবং মুখ দিয়ে ফেনা বেরতে থাকে তখন চিকিৎসক ওই মহিলাকে আসানসোল জেলা হাসপাতাল স্থানান্তরিত করেন।কিন্তু আসানসোল যাওয়ার আগেই রাস্তার মধ্যেই ওই মহিলার মৃত্যু হয় বলে পরিবারের তরফে জানানো হয়।এরপর পরিবারের লোকজন ও পাড়া-প্রতিবেশীরা সকলে মিলে কেলেজোড়া হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে থাকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারাবনি থানার পুলিশ।তিনি পরিবারের লোকজন ও ডাক্তারের সাথে কথা বলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *