সারা দেশের সাথে আন্তর্জাতিক যোগা দিবস পুরাতন মালদাতেও উদযাপন

তন্ময় মাহারা: মালদা:- আজ আন্তর্জাতিক যোগা দিবস।। তারই অঙ্গ হিসাবে মালদা জেলার পুরাতন মালদাতেও এই দিনটি উদযাপন করা হয়। শুক্রবার সকালে  পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় অবস্থিত GKCIT শিক্ষা প্রতিষ্ঠানে এদিন আন্তর্জাতিক যোগা দিবসটি উদযাপিত হয়। এদিন যোগা দিবসে অংশ নিতে এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা,উত্তর মালদা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভা এলাকার বিধায়ক জুয়েল মুর্মু সহ আরো অন্যান্যরা। এদিন মালদা টাউন স্টেশনে পদাতিক ট্রেনে নামেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।তিনি মালদার সার্কিট হাউসে চলে যান তিনি। তার পর সেখান থেকে পুরাতন মালদার নারায়নপুর GKCIT শিক্ষা প্রতিষ্টানে আসেন তিনি। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা সংবর্ধনা জানানো হয়। পরবর্তীতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের একটি হলে যোগায় অংশ নেন তিনি । তারপর যোগা শেষ করে সেই শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় বেশ কিছু বৃক্ষরোপণও করেন।এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে পাশে পেয়ে যোগাই অংশগ্রহণকারী মানুষজনেরা উৎসাহিত হন। এদিন উপস্থিত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ইয়োগা দিবসের শুভেচ্ছা জানান সুকান্ত মজুমদার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *