সারা দেশের সাথে আসানসোলেও পালিত হল খুশির ঈদ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ।বৃহস্পতিবার ঈদ উপলক্ষে দেশজুড়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে মুসলিম ধর্মাবলম্বি মানুষ। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে ঈদ হল অত্যন্ত পবিত্র একটি উৎসব, টানা ৩০ দিন রোজা করার পর ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ঈদের খুশিতে মেতে উঠেন।পশ্চিম বর্ধমানের আসানসোলেও পালিত হল খুশির ঈদ। আসানসোলে মুর্গাসোল ঈদগা তে ঈদ পালন করা হলো। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ আরো অনেকে।

এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন আজ খুশির ঈদে সমগ্র জায়গাতেই পালন করা হচ্ছে ঈদ। প্রতিবছরের ন্যায় এ বছরও আমি এসেছি এবং আমরা চাই এই খুশির দিনে সকলে সকলের সাথে হাতে হাত মিলিয়ে আনন্দ উপভোগ করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *