কাজল মিত্র: সালানপুর:- রাজ্য সরকারের জনমুখী উদ্যোগ “আমাদের পাড়ায় আমাদের সমাধান” প্রকল্পের আওতায় সালানপুর ব্লকের ১১৪টি বুথে উন্নয়নমূলক কাজ শুরু হতে চলেছে। প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ থাকায় প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে প্রায় ১১ কোটি ৪০ লক্ষ টাকা। এর মধ্যে ৮ কোটি ৭০ লক্ষ টাকা ইতিমধ্যেই প্রাপ্ত হয়েছে।
১,০০০টি নির্ধারিত কাজের মধ্যে প্রায় ৭০০টির টেন্ডার সম্পন্ন হয়েছে এবং তিনশোরও বেশি কাজ শুরু হয়েছে।মঙ্গলবার রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রূপনগরে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজের শিলান্যাস করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, পঞ্চায়েতের প্রধানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা শাসক জানান, “মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।