সালানপুরে দুর্গাপূজা কমিটি গুলির সাথে প্রশাসনিক বৈঠক

কৌশিক মুখার্জী: সালানপুর:-

প্রতি বছরের ন্যায় এই বছরও দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের তরফে জারি করা হলো গাইডলাইন।মঙ্গলবার দিন সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির উদ্যোগে হিন্দুস্তান কেবেলসের শ্রমিক মঞ্চে সালানপুর ব্লকের সমস্ত পূজা কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক করা হলো।যেখানে সরকারি অনুমোদিত ৫০টি পূজা কমিটির সদস্যরা ছাড়াও আরো বেসরকারি ১০টি পূজা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।তাছাড়া যেখানে বৈঠকে মুখ্য রূপে এসিপি কুলটি এসকে জাবেদ হোসেন,কুলটি ট্রাফিক(১) এসিপি সৌরভ চৌধুরী, সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা,কল্যানেশ্বরী ইনচার্জ অরুনভ ভট্টাচার্য,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ বিদ্যুৎ বিভাগের আধিকারিক,বন বিভাগের আধিকারিক, আরপিএফ আধিকারিক সহ সমস্ত শ্রেণীর আধিকারিকরা উপস্থিত ছিলেন।এদিন বৈঠকের মাধ্যমে পুলিশ প্রশাসনের তরফে কড়া ভাবে জানানো হয় সরকারি নিয়ম অনুযায়ী ডিজে এবং আতশবাজি পুরোপুরি ভাবে বন্ধ।তার সঙ্গে জানানো হয় প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামরা লাগাতে এবং পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার রাখতে।তাছাড়া অন্যান্য বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *