সালানপুরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রবিবার দিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ১৮টি বিদ্যালয়ের প্রথম ,দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী প্রায় ১৩০জন ছাত্রছাত্রীদের হাতে ফুলের তোড়া,মোমেন্টো ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানালেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান আজ ব্লকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো।তিনি আরো জানান সব সময় তৃণমূল কংগ্রেস ও আমি তাদের পাশে রয়েছি।কারণ তারই আগামী দিনে দেশের ভবিষ্যৎ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *