সালানপুর এলাকায় দুই ব্যাবসায়ীর বাড়িতে ব্যাপক তল্লাশি পুলিশের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আসানসোলের সালানপুর থানা এলাকায় পুলিশের ব্যাপক অভিযান। দুটি বাড়িতে অভিযান পুলিশের বিশাল টিম। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের কোটি টাকার ছিনতাই মামলায় এই অভিযান বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সালানপুর থানার পিঠাকেয়ারির এলাকার ব্যবসায়ী পৃথিবী রাজ জয়সওয়াল ও রূপনারায়নপুরের হঠাৎ কলোনির ব্যবসায়ী অজয় দাসের বাড়িতে ব্যাপক পুলিশের অভিযান। এইদিন দুর্গাপুর থানা, সালানপুর থানা ও রূপনারায়ন ফাঁড়ির পুলিশ এই দুই ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালায়।জানা যায় পুলিশ বেশ নথিপত্র বাজেয়াপ্ত করেন।পাশাপাশি দুটি বাড়ি সিল করে পুলিশ।তাছাড়া খবর সূত্রে জানা যায় পৃথিবী রাজ জয়সওয়ালের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এবং তার স্ত্রী কে আটক করা হয়।
জানা যায় পুলিশ বেশ নথিপত্র বাজেয়াপ্ত করেন।পাশাপাশি দুটি বাড়ি সিল করে পুলিশ।তাছাড়া খবর সূত্রে জানা যায় পৃথিবী রাজ জয়সওয়ালের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এবং তার স্ত্রী কে আটক করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *