সালানপুর ও চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে বিজয় সন্মেলনী অনুষ্ঠান

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনীর আয়োজন করতে চলেছে তৃণমূল।আর সেইমত বারাবনি বিধান সভার সালানপুর ও চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে হিন্দুস্থান কেবেলস শ্রমিক মঞ্চে বিজয়া সন্মেলনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য,পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, বারাবনী বিধানসভার বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়।এদিন সকল প্রধান অতিথিদের ফুলের তোড়া ও মুমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয়।একই সাথে এলাকার বিভিন্ন ক্লাব সংগঠন ,পুজো কমিটি ,
বরিষ্ঠ তৃণমূলের কর্মী, পুরোনো তৃণমূলের কর্মী,সাংবাদিক সহ সকলকে একই মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয়।এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন।আরজি কর কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছিল।৫৮ দিন পরে সিবিআই কলকাতা পুলিশের সেই সিদ্ধান্তকেই স্বীকৃতি দিয়েছে। ফলে এরপরও যদি কেউ বলে কলকাতা পুলিশের তদন্ত মানি না, সিবিআই মানি না, তাহলে তাঁরা কী চান?তিনি বলেন, আসলে বিরোধীরা এরাজ্যে ঐক্যবদ্ধভাবে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে বিরোধীরা যতই চেষ্টা করুক আগামী বিধান সভায় আরজিকর ইস্যুর কোনও প্রভাব পড়বে না। বরং তৃণমূল হবে ক্লিন উইনার।
বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় জানান অন্যান্য ব্লকের মত এই ব্লকে সেইরকম কোন দলের মধ্যে রেশারেশী নেই কিন্তু কর্মীদের আরো সক্রিয় ভাবে কাজ করতে হবে।যদি কেউ দলকে
ভালো না বাসে তাহলে তাকে দল থেকে নিজেথেকেই সরে যাওয়া দরকার।লোকসভা নির্বাচনে সালানপুর ব্লক খারাপ ফলাফল করেছে ফলে বিধান সভার জন্যে সকলকে এখন থেকেই ময়দানে নেমে পড়তে হবে ।তিনি পঞ্চায়েত প্রধান উপপ্রধানদের সরাসরি জানিয়েছেন পকেটে টাকা গুটানোর জন্যে কাওকে চেয়ারে বসানো হয়নি সাধারণ মানুষের কাজ করার জন্যে রাখা হয়েছে ।
একই মঞ্চ থেকে এদিন বিধায়ক এর হাত ধরে দেন্দুয়া পঞ্চায়েত ও আছড়া পঞ্চায়েতের একাধিক সিপিএমের কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন।এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী ,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং,সহ ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানেরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *