সালানপুর ব্লকের ব্যস্ত সড়কে অবৈধভাবে দিন–রাত পাচার হচ্ছে বনের মূল্যবান কাঠ

কাজল মিত্র: সালানপুর:- মঙ্গলবার রাত্রি সাড়ে নটা নাগাদ এমনই ঘটনা ঘটে গেল আল্লাডি মোড় সংলগ্ন এলাকায় যেখানে একটি পিকাপ ভর্তি অবৈধ কাঠের  গাড়ি পালাতে গিয়ে ধাক্কা মারল একটি ডেকরেটার দোকানে ।যদিও এই ঘটনায় সেরকম ভাবে কেও আহত হয়নি।ডেকরেটার দোকানের সামনে একটি বোর্ড ভেঙ্গে মুচড়ে যায়।

ঘটনার সম্পর্কে জানাজায় যে মেহীজাম এর দিকথেকে দেন্দুয়া এর দিকে যাচ্ছিল কাঠ ভর্তি একটি পিকাপ ভেন সেই সময় আল্লাডির কাছে আসতেই গাড়ীর চালক দেখতে পান যে পেছনে বনবিভাগের দুই কর্মী বাইকে করে আসছে সেই সময় তারা ভয় পেয়ে যায় এবং চলন্ত গাড়ি থেকেই দুই পাশের গেট খুলে ড্রাইভার খালাসী গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয় এর ফলে চলন্ত গাড়ী গিয়ে ধাক্কা মারে একটি ডেকরেটর দোকানে।যদিও সেই সময় রাস্তা ঘাট ফাঁকা থাকার কারনে কোনরকম কারো ক্ষতি হয়নি। বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পায়। তবে বন বিভাগের কর্মীরা এসে গাড়িটি আটক করে নিয়ে যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *