কৌশিক মুখার্জী: সালানপুর:-
সালানপুর ব্লকে শুক্রবার দিন সকালে বিডিও অফিস প্রাঙ্গণে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে মুরগির ছানা বিতরণ করা হয়।এদিন প্রায় ৭০০জন উপভোক্তাকে ১০টি করে মোট ৭হাজার মুরগির ছানা বিতরণ করা হয়।এদিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,বিধায়ক প্রতিনিধি তথা সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।এদিন সভাপতি কৈলাসপতি মণ্ডল জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত এবং বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় প্রাণিসম্পদ দপ্তর থেকে মোট ৭০০জন উপভোক্তাকে মুরগি ছানা তুলে দেওয়া হল।