সালানপুর ব্লকে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সালানপুর ব্লকের মোট ছয়জন উপভোক্তাদের মধ্যে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়।আজ শুক্রবার দুপুরে সালানপুর ব্লক অফিসের সামনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বিডিও রুশালী কলের,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর বিএলডিও সুমনা ঘরামী।ব্লকের পাঁচটি পঞ্চায়েত এর মোট ৬ জন উপভক্তাদের বিনামূল্যে জনপ্রতি একটি করে বকনা বাছুর প্রদান করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *