সালানপুর ব্লকে মাছের চারা বিতরন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের সালানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও আশার আলো সংঘ মহিলা মাল্টিপারপাস ও কো অপারেটিভ সোসাইটির সহায়তায় সালানপুর ব্লকের মোট ৭০ জন মৎস্য চাষীদের মধ্যে মাছের চারা বিতরণ করা হয়।এদিন বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষে সালানপুর ব্লকের মোট ৭০ জন মৎস্যচাশিদের হাতে প্রত্যেককে ২০ কেজি করে রুই কাতলা পোনা মাছের চারা প্রদান করা হয়।এখানে মৎস্যজীবীদের রুই কাতলা পোনা মাছের বাচ্চা বিতরণ করা হয়।এদিন এই মৎস্য বিতরন কর্মসূচি তে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, এফইও সালানপুর ব্লক কাজী এমডি জুবেদ সহ মহিলা গোষ্ঠীর সমস্ত কর্মীরা।এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল জানান প্রত্যেক বছরের মত এ বছরও সালানপুর ব্লকে ৭০ জন মৎস্য চাষীদের হাতে প্রায় কুড়ি কেজি করে রুই কাতলা ও পোনা মাছের চারা তুলে দেওয়া হল। এই চারাগুলি তারা পুকুরে বা ডোবাই চাষ করে বড় করবে এবং সেগুলি বাজারে বিক্রি করে নিজেদের স্বনির্ভর করতে সহায়তা করবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *