সালানপুর ব্লকে সাঁইবাবা হাসপাতাল শুরু করতে চলেছে চিকিৎসা পরিষেবার এক অভূতপূর্ব উদ্যোগ 

কাজল মিত্র: সালানপুর:- ব্যাঙ্গালোরের শ্রীমধুসূদন ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারের সাঁই স্বাস্থ্য ওয়েলনেস সেন্টার”-এর উদ্যোগে ও মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতির সহযোগিতায় সালানপুর ব্লকে শুরু হতে চলেছে স্বাস্থ্যপরিষেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ  একটি অধ্যায়। সালানপুর ব্লকের মা মুক্তাইচন্ডি প্রাঙ্গনে এই চিকিৎসা পরিষেবা চালু হল আজ রবিবার থেকে ।ব্যাঙ্গালোরের শ্রী সত্য সাঁইবাবা হাসপাতালের সঙ্গে সরাসরি যোগাযোগ করে গুরুত্বপূর্ণ এই চিকিৎসা পরিষেবা দান শুরু হচ্ছে। 

২৩ নভেম্বর ভগবান শ্রী সত্য সাঁই বাবার ১০০-তম জন্মদিন উপলক্ষে দেশের একশোটি জায়গায় ওয়েলনেস সেন্টার চালু করার পরিকল্পনা গ্রহণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকলেই জানেন ব্যাঙ্গালোরের এই হাসপাতালে জটিল হার্ট অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ দীর্ঘকাল ধরে সেখানে এই পরিষেবার সুবিধা গ্রহণ করে আসছেন। ‌ মানুষজন অসুস্থ হলে যাতে অসুবিধায় না পড়েন সেই কথা মাথায় রেখে মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতি এই ওয়েলনেস সেন্টার শুরু করার উদ্যোগ নিয়েছেন। ‌ 

মুক্তাইচন্ডী আনন্দমেলা সমিতি সম্পাদক স্বপন মন্ডল জানান আপাতত মাসে দু দিন মুক্তাইচণ্ডী পাহাড়ে চিকিৎসকেরা রোগী দেখবেন। সাঁইবাবা হাসপাতাল থেকে নিয়ে আসা ওষুধ বিতরণ করবেন। যে কোন শারীরিক অসুস্থতায় মানুষজন এখানে চিকিৎসা এবং সুপরামর্শ পাবেন। এছাড়াও রোগীদের জটিল হৃদরোগের অস্ত্রোপচারের প্রয়োজন হলে ব্যাঙ্গালোরে পাঠানোর উদ্যোগ নেবেন। 

 এই স্বাস্থ্যপরিষেবা সব সময়ের জন্যই চালু থাকবে তবে মাসে নির্দিষ্ট দুদিন শিবিরের পাশাপাশি যে কোন সময় হৃদযন্ত্রের অসুবিধার বিষয় নিয়ে আনন্দমেলা সমিতি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের জন্য যোগাযোগ করা যাবে সমিতির অফিসে গিয়ে।

 

এদিন স্বপন মন্ডল বলেন হৃদযন্ত্রের ছোটখাটো সমস্যায় এ রাজ্যেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করানো যাচ্ছে, কিন্তু জটিল এবং ব্যয়বহুল সমস্যার ক্ষেত্রে বহু মানুষ অসুবিধায় পড়ে যান। এবার থেকে সেই অসুবিধাও দূর হলো। যেকোনো ব্যক্তি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে মুক্তাইচন্ডী পাহাড়ের ওয়েলনেস সেন্টারে যোগাযোগ করলে উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে ব্যাঙ্গালোরে সম্পূর্ণ নিখরচায় চিকিৎসার ব্যবস্থা করা যাবে।

এদিন মুক্তাই চণ্ডী আনন্দমেলা সমিতির সমস্ত সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর থানার ইনচার্জ আমিত হাটি, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতি মন্ডল সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র,  ডঃ জয় শংকর সাহা, কৃষ্ণ ভানু ব্যানার্জি, ডক্টর অদ্রিজা রায় ছাড়াও সমস্ত চিকিৎসক বৃন্দ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *