সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীসভা, বিরোধীদের জামানত যপ্ত করার নির্দেশ দিলেন জেলা সভাপতি

কৌশিক মুখার্জী: সালানপুর:-

শনিবার সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সালানপুর ব্লকের রূপনারায়ানপুর শ্রমিক মঞ্চে আয়োজিত হয় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীসভা। এদিনের এই কর্মীসভাতে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তী,জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হরেরাম সিং,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোঃ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।এদিন স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায়ের
চিত্রতে পুষ্মার্পণ করে ,প্রদীপ উজ্জ্বলন করে কর্মীসভার সূচনা করেন।সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন আর এই নির্বাচন আসার আগেই কর্মীদের নিয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজ নিজ ব্লকে ব্লক সভাপতিরা।বিগত নির্বাচনের ফলাফলের নিরিখে যেই সকল বুথ গুলি খারাপ রেজাল্ট করেছে সেই সকল বুথের কর্মীদের বিশেষ করে মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর কথা বলেন উপস্থিত বিধান উপাধ্যায়।তাছাড়া
রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প ও কর্মকাণ্ড নিয়ে এদিন সকল কর্মীদের অবগত করা হয়।এই প্রকল্পগুলির সম্পর্কে খুঁটিনাটি তথ্য ও সাফল্যের কথা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয় কর্মীদের।তিনি সরাসরি প্রধান ও উপপ্রধানদের উদ্দেশ্যে জানান সব কর্মীকে নিজের কাজ করে যেতে হবে।লোকসভা নির্বাচনে ব্লকে পাঁচটি পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের হার হয়েছে সেই সব অঞ্চলের সভাপতি,প্রধান, উপ প্রধানদের ভালো করে কাজ করতে এবং পাড়ায় পাড়ায় গিয়ে জন সংযোগ বাড়াতে।যেকোনো উপায়ে বিধানসভা নির্বাচনে রেজাল্ট ভালো রেজাল্ট করতে হবে। নিজের এলাকা রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তাদের দল থেকে বসে যেতে হবে এও বার্তা তিনিদেন।এদিন জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন ব্লকের কর্মীদের একটাই বার্তা দেওয়া হলো যেকোনো উপায়ে সালানপুর ব্লকে বিরোধীদের জামানত যপ্ত করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *