কাজল মিত্র: সালানপুর:- সোমবার থেকে শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসতে চলেছেন বহু পরীক্ষার্থী।সেইমত সালানপুর ব্লকে ইংলিশ মিডিয়াম, আছরা যজ্ঞেশ্বর, আছড়া রায়বলরাম, মহিলা সমিতি ,কল্যাণেশ্বরী হাই স্কুল সালানপুর, পঞ্চমপল্লি, কাস্তূর্বা গান্ধী স্কুলের মোট 1339 জন ছাত্র ছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে।স্কুলের পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রে ছাত্র ছাত্রীদের ভীড় লক্ষ করা গেল ।পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে পরীক্ষার্থীদের গোলাপ ফুল,পেন,দিয়ে শুভেচ্ছা জানালেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ ।এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ আরমান ও সহ সভাপতি ভোলা সিং,অর্ধেন্দু রায় নিজে উপস্থিত থেকে এ সকল ছাত্র ছাত্রীদের গোলাপ ফুল,পেন,ও জলের বোতল দেয়।
পড়ুয়ারা একে একে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভোলা সিং জানান, মাধ্যমিক বোর্ডের কিছু গাইডলাইন আছে।রয়েছে পুলিশ অ্যারেঞ্জমেন্ট।
এছাড়াও আমাদের তরফে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি সবকিছু ভাল থাকবে।
যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আমাদের কর্মীরা। মাধ্যমিকের ফলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যানজট এড়াতে বাড়তি পদক্ষেপ করেছে প্রশাসন। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক বিধান উপাধ্যায় তাঁদের যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সমস্তরকম সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।