সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা

কৌশিক মুখার্জী: সালানপুর:- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শত্রুঘ্ন সিনহার সমর্থনে শনিবার সালানপুর ব্লকের অন্তর্গত বাসুদেবপুর জেমারী পঞ্চায়েত অন্তর্গত কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা।এদিন কর্মীসভায় বিশেষ রূপে উপস্থিত হন আসানসোল লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা।তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়,জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,ব্লকের মহিলা সভানেত্রী অপর্ণা রায়, যুব সভাপতি শচীন নাগ,সহ ব্লকের নেতৃত্বরা।এদিন পুনম সিনহা জানান আসানসোলের মানুষ শত্রুঘ্ন সিনহাকে প্রচুর ভালোবাসা দিয়েছে।তাই তিনি উপনির্বাচনে জয়ী হয়ে মানুষের জন্য কাজ করেছেন।আর এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ১৩তারিখ গিয়ে তিন নম্বর বোতাম টিপে আগের থেকেও বেশি ভোটে শত্রুঘ্ন সিনহাকে জয়ী করুন।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন জুমলাবাজদের থেকে বাঁচতে হলে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে হবে।কারণ মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য অনেক করেছেন।লক্ষীর ভাণ্ডারে বৃদ্ধির সাথে সাথে কন্যাশ্রী, সবুজ সাথী বিধবা ভাতা থেকে শুরু করে অনেকে প্রকল্প করেছেন।তাই দিদির হাত শক্ত করতে মহিলাদের এগিয়ে আসতে হবে।এবং মানুষকে বুঝতে হবে কেনো তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।আর কেনো জুমলা বাজ দের ভোট দেবেন না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *