কৌশিক মুখার্জী: বারাবনি:-
বারাবনি থানার ইসিএল ( ECL) শ্রীপুর সাতগ্রাম এরিয়ার চরণপুর খোলা মুখ খনিতে বুধবার সকালে সিআইএসএফ হানা দেয়। সেখান থেকে কিছু কয়লা বাজেয়াপ্ত করার সময় স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় বলে জানা গেছে। তার প্রতিবাদে খোলামুখ কোলিয়ারীতে ঢুকে তাণ্ডব চালায় স্থানীয়রা বলে অভিযোগ করেন বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার।মেশিনের ড্রাইভার দের উপর ইট পাথর ছুড়ে তাদেরকে মারার হুমকি দেওয়া হয়। বাসিন্দাদের বক্তব্য, ব্লাস্টিং এর ফলে তাদের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, পুকুর, কুয়ো শুকিয়ে গেছে। এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষ কোন সমস্যার সমাধান করে নি।এমনকি আজ মহিলাদের উপর লাঠিচার্জ করেন সিআইএসএফ বলে তাঁরা জানিয়েছেন।
বীণা দাস বাউরী জানান যে একে তো আমাদের রোজগারের কোন উপায় নেই যদিও আমরা মাইন্সের পাশে পড়ে থাকা কিছু কয়লা কুড়িয়ে বিক্রি করে সেটা দিয়ে আমাদের সংসার চালায় সেটাতেও সিআইএসএফ আমাদের বাধা দেয় আমাদের মারধর করে তাতে ছেলেই হোক বা মেয়ে হোক আমরা পাসের পুকুর দিকে গেলেও আমাদেরকে তাড়া করে। আমরা কোথায় যাব এই মাইন্সের ব্লাস্টিং এর জন্য আমাদের ঘর ফেটে গেছে পুকুরে জল শুকিয়ে গেছে এই অবস্থায় আমরা কি করব না খেতে পেয়ে তো আমরা মারা যাব।
দীনবন্ধু পরামানিক জানান যে হঠাৎ করে দেখছি গ্রামের দিক থেকে ৭০ থেকে ৮০ জন মহিলা এবং পুরুষ হাতে পাথর নিয়ে আমাদের অপারেটরের দিকে ছুটে আসছে মারার জন্য। সিআইএসএফ নেকি ওদের কয়লা কুড়াতে বাধা দিচ্ছে বারে বারে তাদের ঘরে রেড করছে তাই আমরা বললাম এ এতে আমাদের করার কিছু নেই আপনারা সিআইএসএফ কে গিয়ে বলুন। এরপর আমাকে তারা কলার ধরে মারধর করে আমি কাউকে চিনি না কারণ আমি বাইরে থেকে কাজ করতে এসেছি এই পাশের গ্রামের এই মানুষজনের এসেছিল তবে সেরকমভাবে আমার কোন আঘাত লাগেনি।
জয়ন্ত ব্যানার্জী জানান যে মাইনসে কাজ হচ্ছিল সে সময় গ্রামের কিছু লোকজন আমাদের ওয়ার্কারের উপর পাথর ছোড়ে আমাদের ওয়ার্কাররা ভয়ে কাজ ছেড়ে চলে যায়। এখন এই মুহূর্তে আমি সবাইকে ডেকে নিয়ে আসতে গেলাম কিন্তু তারা কেউ কাজে যোগ দিতে রাজি নয় কারণ হলো তারা বলছে আমাদের যেখানে নিরাপত্তা নেই সেখানে আমরা কাজ করবো না। আগে ইসিএল ম্যানেজমেন্ট এবং প্রশাসন আসুক এবং আমাদেরকে আশ্বস্ত করুক তবে আমরা কাজে যোগ দেব।