সিএএ লাগু হওয়াতে আবির খেলে মিষ্টি বিতরণে বিজেপি সদস্যরা

কৌশিক মুখার্জী: আসানসোল:-

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে গতকাল অর্থাৎ সোমবার বিজ্ঞপ্তি জারি করে সিএএ লাগু করার জন্য। আর সিএএ(CAA) লাগু হওয়ার পর মঙ্গলবার আসানসোল বিএনআর মোড় সংলগ্ন রবীন্দ্রভবনের সামনে রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জীর নেতৃত্বে দোলের আগে দোল খেলায় মাতলেন।এদিন আবির খেলে মিষ্টি বিতরণ করেন বিজেপি সদস্যরা। 

সিএএ নিয়ে মঙ্গলবার বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী বলেন, দেশে সিএএ বাস্তবায়ন আমাদের জন্য কেবল একটি আনন্দের সংবাদ নয়, হোলির উৎসবের আগে হোলি উদযাপনের মতো বিষয়। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে থাকা মানুষেরা ধর্ম পালন করতে না পারার ভয়ে যারা ভারতে এসেছেন, তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন। শুধু দলের নেতা ও কর্মীরা নন, বাংলা সহ সারা দেশের মানুষেরা সিএএ বাস্তবায়ন উদযাপন করছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *