সিলিকোসিস রোগে আক্রান্ত এক শ্রমিকের মৃত্যু,এলাকা জুড়ে শোকের ছায়া,পথ অবরোধ বিজেপির

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার দেন্দুয়া রামডি বন জেমারী-৫ এলাকার বাসিন্দা সিলিকোসিস রোগী মনিলাল হেমরমের(২৭)মৃত্যু হলো রবিবার আসানসোল জেলা হাসপাতালে।এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।মনিলাল হেমরম ঝাড়খণ্ড থেকে এসে রামডি বনজেমারী-৫ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।তিনি সালানপুর ব্লকের মধ্যে অবস্থিত দেন্দুয়া আঞ্জানি সিরামিক্স প্রাইভেট লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন।রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে সিলিকোসিস রোগীর প্রমাণ পত্রও দেওয়া হয় গত ফেব্রুয়ারি মাসে।নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হওয়ায় দুদিন আগে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু রবিবার দিন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে মনিলাল।মনিলাল হেমরমের পরিবারে স্ত্রী ও কন্যা সন্তান ছাড়া আর কেউ নেই।মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা ও স্থানীয়রা।পরিবারের স্ত্রী এবং স্থানীয়রা দাবি করেন দেন্দুয়া আঞ্জানি সিরামিক্স প্রাইভেট লিমিটেড কারখানায় কাজ করার ফলেই সিলিকোসিসি রোগ হয় এবং তার জেরেই তার মৃত্যু হয়।তারা দাবি করেন সরকারি নিয়মমাফিক সিলিকোসিস রোগীদের যে ক্ষতিপূরণ পাওয়ার কথা তা সব দেওয়া হোক।মৃত ব্যক্তির ক্ষতিপূরনের দাবিতে মৃতদেহ ও মৃত পরিবারের সদস্যদের নিয়ে হাতে স্টপ পলিউশন স্টপ সিলিকোসিসের ব্যানার নিয়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তার দেন্দুয়া মোড়ে মৃতদেহ রেখে পথ অবরোধ বিক্ষোভ করে বিজেপি।ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ।তবে ঘন্টা খানেক পথ অবরোধ চলার পর ক্ষতিপূরনের আশ্বাসে মৃতদেহ নিয়ে পথ অবরোধ তুলে নেই বিক্ষোভকারীরা।
বিজেপি নেতা চিন্ময় তেওয়ারী বলেন দেন্দুয়া অঞ্চলের কারখানা যেতে যে প্রকারে দূষণ ছড়াচ্ছে তাতে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েছে।আর আজ দূষণের জেরেই মৃত্যু হয়েছে মনিলাল হেমরমের।আমাদের একটাই দাবি মনিলাল হেমরমের পরিবারের ক্ষতিপূরণ ও এলাকায় স্টপ পলিউশন স্টপ সিলিকোসিস।এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অভিজিৎ রায় জানান শ্রমিকদের পাশে বিজেপি রয়েছে,এখন বর্তমানে পুলিশ প্রশাসন আশ্বাস দেয় মৃতের পরিবারের সদস্যদের নগদ ১লক্ষ টাকা দেওয়া হবে, তার মধ্যে আজই ৫৫হাজার টাকা দেওয়া হবে ও সিলিকোসিসি রোগীর মৃত্যুর জন্য সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ পাওয়ার কথা সব দিতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *