কবিতা দাস (দূর্গাচক, পূর্ব মেদিনীপুর)

চুপ থাকলেই সুখের ঠিকানা
এমন যদি ভাবিস তু্ই
নির্যাতনের শেষ সীমানাই
পিঠ ঠেকলে করবি কি?
একটা দিন নে না বেঁচে
শিকল ভেঙে নিজের মতো
জাগবে মনে আশার আলো
ঘুচবে মনে জমানো কালি
ফুঁ মেরে সব উড়িয়ে দে
দ্বিধা দ্বন্দ্বের গন্ডিরেখা
লড়াই যখন নিজের সাথেই
আপন পর…ভেবে করবি কী?
হয়তো ফিরে দেখবি সেদিন
ঘরের দরজা বন্ধ তোর
দেনা পাওনার হিসাব বুঝি
ওই খাতাতেই হলো শেষ
ঘর ছাড়া তু্ই পথিক হলে
হাসবে সবাই অট্টহাসি
দুই পায়েতে মাড়িয়ে সবই
চলনা,একটু সুখকে খুঁজি।