সেইসিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির আয়োজন

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- সেইসিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির আয়োজিত এনুয়াল বেল্ট গ্রেডেশন এক্সাম সোনারপুর নয়াবাদ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফেরদৌসী বেগম,নয়াবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক শান্তনু মন্ডল,খেরাদাও ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এর উপ প্রধান গোরাচাঁদ নস্কর,নয়াবাদ হাই স্কুলের সভাপতি বিধান হালদার,চিফ এক্সানিমার ইন্দ্রনীল দাস(হ্যাপীডো ফেডারেশন অফ ইন্ডিয়া ন্যাশনাল কোচ),এছড়াও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের বিশেষ উদ্যোক্তা সেন্সেই 3র্ড ডান ব্ল্যাক বেল্ট ন্যাশনাল রেফারী এন্ড ন্যাশনাল কোচ নিতাই মন্ডল সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। বিশেষ এই অনুষ্ঠানের উদ্দ্যেশ্য ২০২৪ শে দিল্লিতে ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ,সেখানে সেনসিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্টের মধ্যে ৮জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।  তার মধ্যে গোল্ড মেডেল চার জন ও সিলভার মেডেল ৪ জন পেয়েছিলেন,এদিন তাদের কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সাতজন অভিভাবক তারাও এই ক্যারাটে প্রশিক্ষণে অংশ যোগদান করেন তাদের উৎসাহ বাড়াতে তাদেরও সংবর্ধনা দেওয়া হয়। এদিন বিধায়িকা ফেরদৌসী বেগম তিনি বলেন প্রত্যেক অভিভাবকদের তাদের বাড়ির ছেলে ও মেয়েদের এরকম ক্যারাটে প্রশিক্ষণে এগিয়ে আসা প্রয়োজন। কেনোনা ক্যারাটে জানা থাকলে আত্মরক্ষার পাশাপাশি শরীর চর্চা হয়ে থাকে, এতে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে। তিনি আরও বলেন এমন একটা প্রোগ্রাম এ এসে খুব ভালো লাগছে। পাশাপাশি সেইসিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্টে একাডেমির সর্ব দিক থেকে পাশে থাকবেন বলে তিনি জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *