সেনাবাহিনীর বিরুদ্ধে তৃণমূল জেলা সভাপতির অগণতান্ত্রিক কথা, আদালতের পথে বিজেপি

কৌশিক মুখার্জী: আসানসোল:- ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির অগণতান্ত্রিক কথার বিরুদ্ধে আদালতে মামলা করবে বিজেপি।সম্প্রতি দুর্গাপুরে রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অগণতান্ত্রিক অভিযোগ এনেছেন এবং সারা বাংলায় তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিন্দার ঝড় উঠেছে। নরেন্দ্র নাথ চক্রবর্তী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা পর্যটকদের হত্যা এবং তারপর ভারত সরকার সেনাবাহিনী পাকিস্তানি সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস ও সন্ত্রাসবাদীদের হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত এবং এটা সম্পূর্ণভাবে নাটক করেছে মোদি সরকার। নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই মন্তব্যের পর সারা বাংলায় তার বিরুদ্ধে সরব হয়েছে।সোমবার বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য,রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি,বিজেপি নেতা জিতেন্দ্র কুমার তেওয়ারী।রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান কাশ্মীরের ঘটনার পর ভারত সরকার তার সেনাবাহিনীর দ্বারা যে পদক্ষেপ গ্রহণ করেছিল সারা বিশ্বে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন এবং গোটা ভারতে বিভিন্ন সংঘটন সেনাবাহিনীর সমর্থনে ত্রিরঙ্গা যাত্রা বার করেছিল। তৃণমূল কংগ্রেসের দায়িত্ববান বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পুরো ঘটনাকে ভূয়ো ও সাজানো ঘটনা বলে মন্তব্য করেছেন।ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ জমা দিয়েছে।আগামী দিনে হাইকোর্টে তার বিরুদ্ধে সেনাবাহিনীকে অপমানকর মন্তব্য করার কারণে মামলা করা হবে।

তাছাড়া বিজেপি নেতা জিতেন্দ্র কুমার তেওয়ারী বলেন শাসক দলের দ্বারা পরিচালিত আসানসোল পৌরনিগম ঠিকমত সিদ্ধান্ত নিয়ে,এলাকার মানুষের পরিষেবা বা উন্নয়ন করতে পারছে না,তিনি আরো বলেন কোথাও যদি পৌরনিগমের অসুবিধা রয়েছে ২মাসের জন্য পৌর নিগমের ভার জেলা বিজেপিকে দেওয়া হোক।বিজেপি দেখিয়ে দিবে উন্নয়ন কাকে বলে?উল্টো দিকে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জী বলেন আসানসোল আগের তুলনায় অনেকটাই এগিয়ে,প্রচুর উন্নয়ন হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *