সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সংগ্রাম পুর শাখার উদ্যোগে চ্যাক প্রদান ও কৃষি ঋণ আউটরিচ প্রোগ্রাম

বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- ১৪ই নভেম্বর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংগ্রামপুর শাখার উদ্যোগে,সংগ্রাম পুর হালদার ভবনে এলাকার সাধারণ মানুষের স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন করার লক্ষ্যে তাদের হাতে চেক প্রদান করা হয়, তারই সাথে কৃষি ঋণ আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।এদিন এই কর্মসূচির শুরুতে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতার ছবি তে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে শুরু হয়। এদিন এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রী মহেন্দ্র দোহারে (নির্বাহী পরিচালক), সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শ্রী জীরা (জোনাল হেড), কলকাতা শ্রী উজ্জ্বল কুমার চন্দ্র,সংগ্রাম পুর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার সুশোভন হালদার,এছড়াও আঞ্চলিক প্রধান, কলকাতা দক্ষিণ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। কৃষি ঋণ,এসএইচজি ফাইনান্স,কিষান ক্রেডিট কার্ড,কোল্ড স্টোরেজ,রাইস মিল/অয়েল মিল,শিল্পের জন্য আর্থিক সহায়তা সহ আরো বিভিন্ন ইস্যু নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্তিত সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পক্ষ থেকে জানান, এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে তাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কোলকাতা ব্রাঞ্চে এক শত কোটি টাকা বরাধ্য করে হয়,সেটা এবারে বাড়িয়ে ৫ শত কোটি টাকার কৃষি ঋণ প্রদান ও স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন করার লক্ষ্যে তাদের জন্য বোরাদ্ধ করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমন উদ্যেগের ফলে খুশি গ্রাহকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *