সেল রাইটস বেঙ্গল ওয়াগন ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের ঠিকা শ্রমিকের নূন্যতম বেতনের দাবি নিয়ে আধিকারিকদের আটকে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:- সেল রাইটস বেঙ্গল ওয়াগন ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের ঠিকা শ্রমিকের নূন্যতম বেতনের দাবি নিয়ে কোম্পানির মেন গেটের সামনে কোম্পানির আধিকারিকদের আটকে বিক্ষোভ। ঠিকা শ্রমিকের বক্তব্য নতুন ঠিকা পাওয়ার পর কম বেতনে কাজ করার জন্য জোর করা হচ্ছে, ঠিকাদারের সমর্থনে ম্যানেজমেন্ট রয়েছে বলে দাবি ঠিকা শ্রমিকদের। এই বিরোধিতা করায় এক জন শ্রমিকের গেট পাস ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তার সমর্থনে সমস্ত শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। যদি তাদের দাবি পূরণ না হয় আগামি দিনে ধর্নায় বসবে বলে জানান শ্রমিকরা। ঠিকা শ্রমিক মুরারি চৌধুরী বলেন নতুন ঠিকা পাওয়ার পর মাত্র ৩৩৫ টাকায় কাজ করার জন্য শ্রমিকদের জোর করছে ঠিকাদার যেখানে ৪৫৮ টাকা হাজরি পাওয়া যেত। এর বিরোধিতা করাই গেট পাস ক্যান্সেল করে দিয়েছে। এই ঘটনা নিয়ে কুলটি থানায় জানানো হয়েছে। মুরারি চৌধুরী আরো বলেন তাদের দাবি না পূরণ হলে বিক্ষোভ প্রদর্শন চলবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *