সোনা বাবার জন্মদিন

সঞ্চিতা পোদ্দার (মালদহ)

সোনা রে তুই কত ছোট্ট ছিলি হলি কত বড়ো।
দুইবছর আগেই ছিলি কোলে হয়ে জড়োসড়ো।

তুই এসে বুঝিয়ে দিলি মা হওয়ার অনুভুতি।
ঈশ্বর তোকে যেন দেয় ভালো হওয়ার মতি।

  ছোট্ট ছোট্ট হাত পা ছোট্ট একটি মুখ।

যখন ডাকে মা বলে তাতেই ভরে ওঠে বুক।

   ছোট্ট হাতে যখন খাবার তোলে মুখে। 
এত সুন্দর দৃশ্য দেখে মন ভরে ওঠে সুখে।

 দুই বছরেই পাকা পাকা বলিস যখন কথা। 

হাসতে হাসতে গড়িয়ে পড়ি পেট হয়ে যায় ব্যথা।

বাবাকে ফোন করে তুই বলিস কখন আসবে বাড়ি?
বাবা মন খারাপ করে বলে আসবো তাড়াতাড়ি।

  বাবা যখন পাঁচ দিন পরে ফেরে আসে ঘরে।
    তখন তুই রাস্তা দেখিস বাবা কখন ফেরে। 

    বাবা মায়ের খুব আদরে তুই সোনার ধন।
   শুভ জন্ম সোনা বাবা তোমার সারাজীবন 
                  আনন্দে ভরে ওঠুক মন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *