সৌরভের বদলা পূরণ হল, নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

পবিত্র সরকার: ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ২৫ বছর পর ব্ল্যাক ক্যাপস দের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফের শিরোপা তুলে নিল রোহিত গৌতম বাহিনী। দুবাইয়ের মাটিতে টানটান জয় পেল ভারত । চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়ে আইসিসির প্রথম শিরোপা গৌতমের খাতায়। রোহিতের খাতায় দ্বিতীয়বার আইসিসির খেতাব।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয় রবিবার দুবাইয়ের মাটিতে। টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। বরুণে ঘূর্ণিতে সেভাবে চাপ কাটিয়ে উঠতে পারছিল না নিউজিল্যান্ড। বরুণ, জাদেজা, কুলদীপ যাদবদের ঘুর্নির সামনে ২৫১ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের জন্য জয়ের লক্ষ্যমাত্রা দেয় মাত্র ২৫২ রান। ভারতের পক্ষে দুটি করে উইকেট নেয় বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। একটি করে উইকেট নেয় রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সামি। তবে প্রথম থেকেই মনে হচ্ছিল দুবাইয়ের পিচ স্পিনারদের জন্য কথা বলবে। ম্যাচ যত করার ছিল বাস্তব তারই প্রতিফলন হচ্ছিল। আর যার ফলেই বড় রানের লক্ষ্যমাত্রা দিতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড।

২৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে দারুন পার্টনারশিপ করেন অধিনায়ক রোহিত শর্মা ও সহকারী অধিনায়ক শুভমান গিল। শতরানের পার্টনারশিপ গড়েন দুই তারকা। ভারত প্রথম উইকেট হারায় শুভমান গিলের। ব্যক্তিগত ৫০ বলে ৩১ রান করে আউট হান তিনি। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে এসে বিরাট কোহেলি মাত্র এক রান করে সাজঘরে ফেরে। তবে অধিনায়ক খেলে গেলেন তার স্বাভাবিক মেজাজে। ৮৩ বলে 76 রানের লম্বা ইনিংস খেললেন ম্যাচ কে জিতানোর জন্য। সব মিলিয়ে আয়ার ,রাহুলের ব্যাটিংয়ের উপর ভরসা করে জয় পেল ভারত।

২৫ বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল ভারত। সেবার নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় ব্লু বাহিনীর। তবে এবার তার পুনরাবৃত্তি হলো না বরং বদলা হলো। ব্ল্যাক ক্যাপসের হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। রোহিতের খাতায় দ্বিতীয় আইসিসির খেতাব। দুবাইয়ের মাটিতে শুধুই ভারতের জয় গান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *