স্কুলবাস ও পুলকার নিয়ে পুলিশ ও প্রশাসনের বৈঠক

স্কুলবাস ও পুলকার নিয়ে পুলিশ ও প্রশাসনের বৈঠক

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক কার্যালয়ে স্কুল বাস ও পুলকার সম্পর্কিত জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এডিএম (জেনারেল) শুভাষীনি ই, এডিএম (ডেভেলপমেন্ট) কৌশিক সিনহা, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ, পরিবহন ও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক সহ জেলার বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা।

        বৈঠকে পরিবহন দপ্তরের পরামর্শ মেনে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক, পড়ুয়া ও গাড়িগুলির   প্রতিনিধিদের নিয়ে আগামী ৩১ মার্চের মধ্যে সড়ক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের জন্য সড়ক নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত  আলোচনা করা হয়।

      পরে ডিসিপি ( ট্রাফিক) বলেন, পরিবহন দপ্তর স্কুল বাস ও পুলকার সম্পর্কে সমস্ত স্কুলকে নির্দেশিকা জারি করলেও প্রায়শই দেখা যায় সেগুলি মানা হচ্ছেনা। বৈঠকে এই বিষয়ে প্রত্যেককে সতর্ক করে দেওয়া হয়। স্কুলবাস ও পুলকার চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায়  তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ডিসিপি ( ট্রাফিক)  হুঁশিয়ারি দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *