তন্ময় মাহারা: মালদা:- স্কুল পোশাকেই নবম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার পার্বত্যা এলাকায়। জানা গেছে মৃত স্কুল ছাত্রীর নাম রুকমনি সদ্দার। বাড়ি ওই এলাকাতেই। কমলাবাড়ী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল সে। গতকাল গভীর রাত্রে ঘরের ভেতর থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ। তবে কেন ওই ছাত্রী আত্মহত্যা করেছে তা কিছুই বুঝতে পারছে না পরিবারের সদস্যরা।
Posted inউত্তরবঙ্গ আপডেট