স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

রিমা ঘোষ: আমতা:-

প্রতি বছরই গ্রীষ্মের শুরুতেই রাজ্যের ব্লাড ব্যাংকগুলি রক্ত শূন্যতায় ভুগতে থাকে। ফলে সমস্যায় পড়ে যায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এবং মুমূর্ষু রুগীর পরিবার। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে এগিয়ে এল স্টুডেন্ট হেলথ হোম সংস্থা। আমতা পিতাম্বর উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ বাসে স্টুডেন্ট হেলথ হোম এর পক্ষ থেকে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে যে এই রক্তদান শিবির বিগত ২০১০ সাল থেকে শুরু হয়েছে। প্রতিবছরই নানান জায়গায় এই রক্তদান শিবির হয়ে থাকে। এই সংগঠন সমস্ত পশ্চিমবঙ্গে ৩৭ টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি হলো আমতা আঞ্চলিক কেন্দ্র। এই সংস্থা এক মাত্র পশ্চিমবঙ্গে রয়েছে যা ১৯৫২ সালে বিধান রায় ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাত ধরে হয়ে ছিল। মৌলালিতে ৬ তলা হাসপাতাল রয়েছে যেখানে ছোটখাটো রোগ থেকে শুরু করে বড় বড় অপারেশনও এই হাসপাতালে করানো হয় স্টুডেন্টদের।এই মৌলালি প্রধান অফিস যার মধ্যে আইসিও পর্যন্ত আছে। যেখানে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের চিকিৎসা করানো হয়। বলাই চলে একেবারে বিনামূল্যেই সামান্য কিছু অর্থের বিনিময়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এই রক্তদান শিবিরে বিশেষ কোনো অতিথি আসেন না আমাদের এখানে বিশেষ অতিথি হচ্ছে ছাত্র-ছাত্রীরা। সবে আজ একজন ছাত্র যার ১৮ বছর পূর্ণ হয়েছে তিনিও আজ রক্ত দান করেন স্বেচ্ছায়।
আমতা নিত্যানন্দ বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান স্টুডেন্ট হেলথ হোম ছাত্র-ছাত্রীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিভাগের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রক্তদান জীবন দান এই যে প্রোগ্রাম। আমরা সকলেই জানি প্রচন্ড গরম চলছে এর মধ্যে রক্তের সংকট দেখা দিয়েছে। আসন্ন লোকসভা ভোটে দামামা বেজেছে যার কারণে রক্তদান শিবির ও অনেক কমে গেছে। ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা ভিশন তাই আমরা উদ্যোগ নিয়ে এই গরমের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করেছি।

শিবির থেকে প্রায় ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৬ জন মহিলা ছিলেন। উপস্থিত ছিলেন স্টুডেন্ট হেলথ হোমের কর্মীরা ও বিদ্যালয়ের সদস্যারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *