স্বর্গীয় দেবাশীষ ঘটক এর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

কাজল মিত্র: আসানসোল:-শনিবারআসানসোলের চেলিডাঙ্গাল এলাকায় স্বর্গীয় দেবাশীষ ঘটক এর  ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হল।এদিন এই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানটি দেবাশীষ ঘটক ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত হয়।সর্বপ্রথম  সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর রক্তদান শিবির ও  কম্বল বিতরণ এর আয়োজন করা  হয় একই সাথে নর নারায়ণ সেবারও আয়োজন করা হয়। একটি আন্তঃধর্মীয় প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এই উপলক্ষে আসানসোল পৌর কর্পোরেশনের ডেপুটি মেয়র এবং প্রয়াত দেবাশীষ ঘটকের ছোট ভাই অভিজিৎ ঘটক বলেন, ১৯ বছর আগে আজকের  দিনে দেবাশীষ ঘটক মারা গেছেন। তিনি আসানসোল পৌর কর্পোরেশনে পাঁচবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এবং সর্বদা মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। এই কারণেই, মৃত্যুর ১৯ বছর পরেও, মানুষ এখনও তাকে স্মরণ করে। প্রতি বছর তাঁর মৃত্যুবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত হন।

এদিন অভিজিৎ ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন ওয়াসিমুল হক সহ আরো অন্যান্য কাজকর্তা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *