স্বর্গীয় বন্দনা দত্তের স্মৃতির উদ্দেশ্যে বোধিপিঠ পাঠাগার উদ্বোধন

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– স্বর্গীয় বন্দনা দত্তের ১১ তম মৃত্যু বার্ষিকী স্মৃতির উদ্দেশ্যে এবং রাজিব দত্তের সহযোগিতায় কুসুমকলি মিশন স্কুলে ৯ তম বোধিপিঠ পাঠাগার এর শুভ উদ্বোধন হয় এদিন। এদিন ফিতে কেটে এই বোধিপিঠ পাঠাগারের শুভ উদ্বোধন করেন কবি ও সমাজকর্মী আহেদা খাতুন, বোধিপিঠ পাঠাগারের সম্পাদক বিশিষ্ঠ সমাজ কর্মী শুভেন্দু বোস,বাগাড়িয়া রিলিফ ওয়েলফেয়ার এম্বুলেন্স সোসাইটির সম্পাদক ও উক্ত স্কুলের সভাপতি গোপাল মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পাশাপাশি এদিন স্বর্গীয় বন্দনা দত্তের স্মৃতির উদ্দেশ্যে স্কুলের সকল ছাত্র ছাত্রীদের হাতে বই খাতা,পেন্সিল ,রবার সহ স্কুল সরঞ্জাম বিতরণ করা হয় এবং ছাত্রছাত্রীদের জন্য সামান্য টিফিনের আয়োজন করা হয়।জানা যায় শিশুদের হাতে মোবাইলের বদলে বই তুলে দেওয়া,এছাড়া শিশুদের এবং বড় ও অভিভাবকদের বই মুখি করার লক্ষ্যে এই বোধীপিঠ পাঠাগার তৈরি করা হয়। সমাজ কর্মী শুভেন্দু বোস তিনি জানান বই পড়া সব বয়সি মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস,আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু ও কিশোরদের মধ্যে, তাহলে তা সর্বশ্রেষ্ট। বইপড়া অভ্যাস একবার গড়ে তুলতে পারলে তা শিশু ও কিশোর দের ভবিষ্যৎ জীবনের উপর অনেক বড়ো প্রভাব ফেলে। তাই আমরা স্বর্গীয় বন্দনা দত্তের স্মৃতির উদ্দেশ্যে রাজীব দত্তের সহযোগিতায় এদিন শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে বোধিপিঠ পাঠাগারের ৯তম শুভ উদ্বোধন করা হয়। উক্ত স্কুলের সভাপতি গোপাল মণ্ডল জানান বইপড়ার মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ বাচনভঙ্গির সাথে পরিচিত হওয়ায় তাদের শব্দভাণ্ডার বৃদ্ধি পায়,ভাষাগত দক্ষতা বাড়ে। বই পড়তে এবং বুঝতে শুধু ও কিশোরদের মনোযোগ শক্তি বৃদ্ধি পায় যা তাদের পরবর্তী জীবনে অনেক বড় ভূমিকা রাখে। তাই এই স্কুলে বোধিপিঠ পাঠাগারের শুভ উদ্বোধন করার জন্য শুভেন্দু বোস কে সাধুবাদ জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *