স্বাধীনতার পর থেকে তৈরি হয়নি রাস্তা, আজও গ্রামবাসীরা যাতায়াত করে পুকুরপাড়ের মাটির কাঁচা রাস্তার মধ্যে দিয়ে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত জজান অঞ্চলের কুজুরা গ্রামে রাস্তা তৈরি হয়নি আর যার কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা, তাদের দাবি স্বাধীনতার পর থেকে এই রাস্তা কোনদিনও তৈরি হয়নি স্বাধীনতার ৭৬ বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও এই রাস্তা আজও হয়নি, রাস্তা মাটির হওয়ার কারণে বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে এবং রাস্তায় কাঁদা তৈরি হয়, যার জেরে গ্রামবাসীদের যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি পড়ুয়াদের স্কুল কলেজ যেতে হয় কাদা পেরিয়ে কিংবা কোনো অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে তাদের তাল ঘাম ছুটে যায়। রাস্তার দাবি প্রশাসনের কাছে বারংবার করা সত্ত্বেও এ রাস্তা মেলেনি। কবে এই রাস্তা নির্মাণ হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। যদিও এ প্রসঙ্গে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় সরখেল বলেন এতদিন পর্যন্ত এই রাস্তাটি করা সম্ভব হয়নি আগামীতে এই রাস্তাটা তৈরি করার জন্য আমরা ওয়াকিবহুল রয়েছে তবে ওই গ্রামে রাস্তা না থাকার কারণে বিজেপির পক্ষ থেকে সরকারের উদাসীনতাকে দায়ী করা হয়েছে।  

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *