স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত কাগ্রাম এলাকায় স্বামীকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠল তার স্ত্রীর বিরুদ্ধে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কাগ্রাম এলাকায় জুড়ে, জানা গিয়েছে আজ দুপুরে খাদিজা বিবি এবং তার স্বামী চন্দন শেখের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল এবং ঠিক সে সময়ই পরিস্থিতি হাতাহাতির রূপ নেয় এবং পরবর্তীকালে স্ত্রী খাদিজা বিবি তার স্বামী চন্দন শেখকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে অন্যদিকে খাদিজা বিবি নামের ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু পড়েছে শালার থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *