স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তিতে জাতীয় যুব দিবস হিসেবে পালন করলো ডা: হা: নেহরু যুব কেন্দ্র ও খাড়ি কোকোনা ফার্মার্স ওয়েল ফেয়ার সোসাইটি

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– ডায়মন্ড হারবার নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় খাড়ী কোকোনা ফারমার্স ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ১২ ই জানুয়ারি ২০২৫ জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হলো। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য রাজু পুরকাইত, নিরঞ্জন চক্রবর্তী শিক্ষক, জগদীশ হালদার সম্পাদ সিংহের চক পল্লী উন্নয়ন সমিতি,পুতুল হালদার সহ অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য অতিথিবৃন্দ। এদিন অনুষ্ঠান শুরু হয় সকাল ন’টা থেকে, প্রায় দুই শত মানুষজন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে ছেলেমেয়েরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন বক্তব্য রাখেন অতিথিবৃন্দ, এলাকায় একটা রেলি করে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুতুল হালদার বক্তব্যের মধ্যে তুলে ধরেন বিবেকানন্দ তার সন্ন্যাস জীবনের বাণী গুলো।তিনি বলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে সেবা করলে ভগবানকে পাওয়া যায়। অনুষ্ঠানের সভাপতি নিরঞ্জন চক্রবর্তী তিনি বলেন গীতা পাঠ করার থেকে খেলাধুলা করলে উপকার পাওয়া যায়। বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল বিলে,খুব ডানপিটে ও সাহসী ছিল।ঠাকুর রামকৃষ্ণদেবের পরম শীর্ষ হলেন স্বামী বিবেকানন্দ আজ কেবলমাত্র ডায়মন্ড হারবার নেহেরু যুবক কেন্দ্রে নয়,সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় সমস্ত স্কুল-কলেজে ১২ই জানুয়ার জাতীয় দিবস পালন করা হচ্ছে।সকল মানুষের এগিয়ে এসে তার প্রতি শ্রদ্ধা জানানো কর্তব্য বলে মনে করি। খাড়ী কোকোনাট ফার্মার্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এমন অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই। সিংহের চক পল্লী উন্নয়ন সমিতির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী বলেন এই অনুষ্ঠানগুলো যদি আমরা না করি আস্তে আস্তে আমরা ভুলে যাব মনীষীদের।তাই সকল মানুষের এগিয়ে আসা দরকার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *