স্বাস্থ্য শিবিরের উদ্বোধনে বিধায়ক

সংবাদদাতা: পাণ্ডবেশ্বর:- পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জনসেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির মধ্যেই আজ পাণ্ডবেশ্বর বিধানসভার জোয়ালভাঙ্গা গ্রামে একদিনের বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এই স্বাস্থ্যশিবির মূলত, গ্রাম্য এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে সুনির্দিষ্ট করাই লক্ষ্য। এই স্বাস্থ্য শিবিরে ছিল রক্ত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন পরিষেবা। এই স্বাস্থ্য শিবিরে  উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিরিতি মুখার্জি,পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নরোত্তম মন্ডল, বীর বাহাদুর সিং  সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন স্বাস্থ্য ব্যবস্থা, দুয়ারে এসে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্য সাথী র সুফল আই হাতেনাতে বুঝতে পারছেন। এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে, এখানে স্বাস্থ্য শিবির অনেকটা সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *