বাইজিদ মন্ডল :দক্ষিন চব্বিশ পরগনা:– সোনারতরী ওম্যান এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন একটি স্বেচ্ছাসেবক মূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মস্থানে এর পাশাপাশি জৈব সার প্রয়োগের মাধ্যমে, চল্লিশটি মডেল পুষ্টি বাগান এবং নয়টি নিবিড় চাষের মডেল তৈরি করে। এছাড়াও এদিন সোনারতরী ওম্যান এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন এর উদ্যোগে ও কলকাতা লটারি ক্লাবের সহযোগিতায় প্রায় ২৩০ জন সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা ও ১৩০ জনকে চশমা বিতরণ ও কলেজ,স্কুলের ছাত্রীদের কম্পিউটার ও টেলারিং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এবং বজ্রপাত থেকে বাঁচতে করণীয় কী কী সেই বিষয়েও ছাত্রীদের নিয়ে সচেতন করেন আসিস মন্ডল ক্যানিং স্বনির্ভরের সম্পাদক। এই বিষয়ে সোনারতরী ওম্যান এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন এর সাধারণ সম্পাদক অনাদি রঞ্জন হালদার তিনি বলেন, বিগত কয়েক বছর কাকদ্বীপ ও কুলপি সহ বিস্তিন্ন এলাকায় পিছিয়ে পড়া গ্রামীণ মানুষদের স্বনির্ভর করার লক্ষ্যে আমরা কাজ করছি। এছাড়াও গ্রামীণ পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে তারা কি ভাবে বিভিন্ন প্রকার জৈব সার তৈরি করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মহিলাদের জীবন জীবিকা উন্নয়নের জন্য প্রায় পঞ্চাশ জন মহিলার উন্নত প্রযুক্তির হাঁস, মুরগি ও তার সঙ্গে এদের খাদ্য উপাদান করা হয়েছে। আগামীতে এলাকার সাধারণ মানুষের সুবিধার্তে ও বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আরো বিশেষ কর্মের জন্য প্রস্তুতি চলছে। সংগঠনের এই কার্যে কর্মের জন্য ওই এলাকার সর্ব সাধারণ মানুষ খুবই খুশি ও আনন্দিত।

Posted inজেলার আপডেট
