হয়তো গল্প…

মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

এ আকাশে ফিরতি ডাক
আবছায়া আলো,
সম্পর্কের মেটে রঙ
অনুভূতি রচিল……
যুক্তির ভিত্তিতে সম্পর্ক, নাকি সম্পর্কগুলো যুক্তিগ্রাহ্য….!
কবিতা কি কখনো গদ্য নাকি গদ্যের মধ্যেই কবিতা!
এসব প্রশ্নের ভিড়ে সেদিন প্রায় নিজেকেই হারাতে বসেছিল, মনোনিবেশে দৃষ্টি আটকে ….”রুচি”!
ঠিকঠাক একটা সমাধান খুঁজতে রুচি বসে থাকে অপেক্ষায় কফি হাউসের টেবিলের এক কোনে একটা কোল্ড কফিতে এক ঠোঁট চুমুকে,
“আহ্ কি ঠান্ডা” ! মনে মনে ভাঁজে, বাইরে যা গুমোট;
অথচ সম্পর্কের ঠান্ডা লড়াইয়ে রুচি জমে বরফ…
কৃশের কাছে সম্পর্কগুলো একটা হাফরের মতো, ঐ মাঝে মাঝে আঁচ ঠিক রাখতে একটু হাত ঘোরানো !
কিছু গল্প দু’ কথাতেই উপন্যাস, কিছু গল্প বইয়ের পাতা ভর্তি শুকনো কথার খসখস আর গজগজের মতোই,
চলাগুলো যে বেমালুম অভ্যেস, এটা বেশ বোঝা যায় কৃশকে দেখে…..
মুখোমুখি হতেই, গাঢ় মেঘ করে আকাশ,
ঝমরঝম্ বৃষ্টিধারা, ঐ শব্দে মিলেমিশেই ভেসে আসা দূর থেকে দু’কলি সুরে রুচির ঠোঁট নড়ে ওঠে,
“তুমি সুখ যদি নাহি পাও,যাও সুখের সন্ধানে যাও”…..

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *