হরিসাধন মন্ডল ও উমাশোষি মন্ডল স্মৃতিতে ৩২ তম আলিঙ্গন কাপ ২০২৪ অনুষ্ঠানে পদমিছিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– প্রতি বছরের ন্যায় এবারও হরিসাধন মন্ডল ও উমাশশী মন্ডল স্মৃতিতে 32 তম আলিঙ্গন কাপ ২০২৪ এলাকার সু পরিচিত ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আর এই উক্ত দিনে আলিঙ্গন ক্লাবের উদ্যোগে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য একটি পদ মিছিল ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উক্ত মিছিলে ও রক্তদান কর্মসূচী তে নেতৃত্ব দেন সকলের পরিচিত রক্ত যোদ্ধা লাল্টু মিদ্দে। এছাড়াও উক্ত মিছিলে যোগদান করেন,জয়ন্ত কয়াল,মন্তাজুর মিদ্দে,সুকান্ত সরদার, সাহিদ মিদ্দে, রাফিকুল ইসলাম, জুব্বার মোকামী ও আরো অনেকেই।এদিন ক্রীয়া মঞ্চে সকল সমাজসেবক কে আলিঙ্গন ক্লাবের পক্ষ থেকে সম্মানিত করা হয়। সম্মান তুলে দেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস।পদযাত্রার শেষে ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংকে গিয়ে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য রক্ত দান করেন। রক্তদাতা দিয়ে বিশেষভাবে সহযোগিতা করেন,”ভয়েস মডেল মিশন” উস্তি আঁধার মানিক। এমন উদ্যোগ কে সাধুবাদ জানান এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ রা।

আলিঙ্গন ক্লাবের সম্পাদক সাবির আহমেদ তিনি জানান ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাবের পরিচালনায় বিগত বৎসর গুলিতে স্বরস্বতী পূজার দিন অনুষ্ঠিত হয়। আট টি দল নিয়ে তিনদিনের এই টুর্নামেন্ট ডায়মন্ড হারবার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সরস্বতী পূজা আর মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দেখছি প্রায় প্রতিটি বৎসর খুব কাছাকাছি হওয়ায় আমরা পরীক্ষার্থীর কথা চিন্তা করে সরস্বতী পূজার আগেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *