হস্তশিল্প মেলার ঘটনা পরেও টনক নড়েনি প্রশাসনের, মেলা প্রাঙ্গণে গ্যাসে রান্না,চলছে মদ ও সিগারেট

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য হস্তশিল্প মেলায় গতকাল অগ্নিকাণ্ডের পরেও টনক নড়েনি।বৃহস্পতিবার মেলা চত্বরে ছোট রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে চলছে রান্না বান্না।এর পাশাপাশি ধুমপান ও করতে দেখা গেল বিক্রেতাদের।এমনকি মদের বোতলও পড়ে থাকতে দেখা গেল।অন্যদিকে অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার মেলা চত্বরে দেখা গেল দমকল ইঞ্জিনের।গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার সময় মেলায় দমকলের ইঞ্জিন ছিল না।সেই নিয়ে প্রশ্ন উঠেছিল।কিন্ত আজকে দমকলের ইঞ্জিন মেলায় দেখা গেল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *