ছিনতাই করা পুলিশ লেখা চারচাকা গাড়ি উদ্ধার আসানসোলে

কৌশিক মুখার্জী: আসানসোল:-

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানা এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া পুলিশের গাড়ি উদ্ধার হল আসানসোলে। আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড় সংলগ্ন এলাকা থেকে গাড়িটি উদ্ধার হয়েছে।জানা গিয়েছে সোমবার কাঁকসা থানার একটি পুলিশের গাড়ি কাঁকসার ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।সেই গাড়িটি আসানসোলের হটন রোড মোড় সংলগ্ন এলাকা দাড়িয়েছিল।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌচ্ছে  গাড়িটি উদ্ধার করেছে।যদিও সেই সময় গাড়িতে কেউ ছিলেন না।কে বা কারা এই গাড়িটি নিয়ে গেচ্ছিলো তা ঘটনার তদন্তে পুলিশ।তবে পুলিশের এই গাড়ি কিভাবে নিখোঁজ হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গেছে সোমবার সকালের দিকে থানার একটি গাড়ি কাঁকসা থানা এলাকায় ১৯ নং জাতীয় সড়কে টহল দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলো। গাড়িকে দুটি সার্ভিস রাইফেল রেখে পুলিশ কর্মীরা দূরে দাঁড়িয়ে ছিলেন। সেই সুযোগে সেখান থেকে পুলিশের স্টিকার লাগানো সেই গাড়ি নিয়ে পালায় দূষ্কৃতিরা। সঙ্গে সঙ্গে তা কাঁকসা থানায় জানানো হয়। খবর দেওয়া হয় বাকি থানাগুলোতেও।  এদিকে ছিনতাই হওয়া গাড়ি নিয়ে আসানসোলে ঢুকে পড়ে ছিনতাইকারীরা।  আসানসোলের হটন রোডের কাছে গাড়িটি ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ সেই গাড়ির খোঁজ পায়।উদ্ধার হওয়া গাড়ি থেকে পুলিশের দুটি সার্ভিস রাইফেলও ছিলো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *