হাওড়ায় আয়োজিত হলো জাতীয় লোক আদালত

রিমা ঘোষ, হাওড়া:- পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতের পাশাপাশি হাওড়া জেলা আদালতেও বসেছিল জাতীয় লোক আদালত। এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান অভিজিৎ সোমের নেতৃত্বে ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব সুপর্ণা সরকারের পরিচালনায় জেলার সদর আদালতে ১৬ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ হয়। হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান - এদিন জাতীয় লোক আদালতে নথিভূক্ত মামলার বেশিরভাগ নিস্পত্তি ঘটেছে। এইসব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি। হাওড়া জেলা জাতীয় লোক আদালতের ১৬ নং বেঞ্চে জুডিশিয়াল অফিসার অসীম দেবনাথের নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ ছিল।এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে 'বেঞ্চ মেম্বার ' হয়েছিলেন কলকাতা হাইকোর্টের 'নন এ্যাডভোকেট মিডিয়েটর' ও 'আইনি সংবাদদাতা' মোল্লা জসিমউদ্দিন এবং আইনজীবী দেবলীনা দে। এই বেঞ্চে এসবিআই ব্যাঙ্কের পক্ষে ছিলেন প্রণব সাহা,সোমনাথ কর প্রমুখ। এই বেঞ্চে ঋণখেলাপীদের নিয়ে শুনানি চলে। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে। এছাড়া ৩ নং বেঞ্চে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্লাবন মুখার্জির নেতৃত্বে সিইএসসি মামলা গুলির নিস্পত্তি ঘটে। বেঞ্চ মেম্বার ছিলেন আইনজীবী অনির্বাণ অধিকারী, ট্রান্সাজেণ্ডার বোর্ডের ভাইস চেয়ারপার্সন মানবী বন্দ্যোপাধ্যায় (অধ্যক্ষা- ঢোলা মহাবিদ্যালয় )। হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন, মানি স্যুট, টাইটেল স্যুট,ব্যাংক, এনজিআর,বিদ্যুৎ, টাইটেল স্যুট,বন্ধন ব্যাঙ্ক প্রভৃতি বিষয়ক মামলার নিস্পত্তি ঘটে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *