হাওড়ার লিলুয়ার সূর্য্যনগরে বিশাল স্বাস্থ্য পরীক্ষা শিবির

কৌশিক ঘোষ,হাওড়া:– হাওড়ার লিলুয়ার সূর্য্যনগর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে ২ মার্চ, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাওড়া আবোল তাবোল থিয়েটার্স গ্রুপ ও ডাঃ নিখিল প্রসূন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক বিশাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। মারওয়াড়ি রিলিফ সোসাসাইটি হসপিটাল ও বিশেষ ভাবে সহযোগিতা করেন। জেনারেল মেডিসিন, শিশু, চক্ষু বিশেষঞ্জ, নিউরোলজি,অর্থোপেডিক,
হার্ট স্পেশালিস্ট, সাইক্রিয়াটিক,হোমিওপ্যাথি চিকিৎসকরাও বিনামূল্যে আগত রুগি দের চিকিৎকসা করেন ও পরামর্শ প্রদান করেন। ইসিজি, হিমোগ্লোবিন টেস্ট, ব্ল্যাড প্রেসার সহ আন্যান্য বহু টেস্টের ও ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ ও বিতরণ করা হয়। ডা: নিখিল প্রসুন সেন, শিক্ষক মদন মোহন চন্দ্র, ডা: চন্দ্র মনি শুক্লা প্রমুখ বিশিষ্ট চিকিৎসকগণ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাওড়া আবোল তাবোল থিয়েটার গ্রুপের সভাপতি গোবিন্দ চন্দ্র দেব জানান এবছর তাদের ত্রিশ তম বছর উপলক্ষ্যে সারা বছর ই নানান সমাজসেবা মূলক কাজ তারা করে যাবেন। সংগঠনের পক্ষ থেকে গোবিন্দ চন্দ্র দেব,সুজিত দত্ত,সুজিত সরকার,টিঙ্কু ব্যানার্জী,সুপর্ণা চক্রবর্ত্তী,কথাকলি সোমা শীর্ষেন্দু দত্ত, পুস্পল চ্যাটার্জী, রানা দাস,সুদীপ্ত শংকর দাস প্রমুখ ব্যক্তিবর্গের বিশেষ সহযোগিতায় এই অনুষ্ঠান টি সাফল্যমন্ডিত হয়। প্রায় চার শতাধিক ব্যক্তিবর্গ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *