হাওড়া প্রেস ক্লাবের ৪৬তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস পালন

কৌশিক ঘোষ,হাওড়া:– হাওড়ার মারিয়াস ডে স্কুলে ১৬ সেপ্টেম্বর,সোমবার সন্ধ্যায় হাওড়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো।এই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন হাওড়ার এসিপি তথাগত পান্ডে,হাওড়া পৌরনিগমের পৌরপ্রশাসক ডা: সুজয় চক্রবর্ত্তী, আধ্যাপক ড:শঙ্কর সান্যাল,বিশিষ্ট সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, ফেসির সম্পাদক দেবদত্ত ব্যানার্জী,ড:দেবব্রত মুখোপাধ্যায়,হাওড়া ডিস্ট্রিক প্রেস ক্লাবের সভাপতি সঞ্জয় সিং, হাওড়া ডিস্ট্রিক প্রেসক্লাবের সম্পাদক শুভাশীষ দেব সরকার, হাওড়া প্রেসক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা, সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, সহ সভাপতি বাণীব্রত কাড়ার, কোষাধ্যক্ষ স্বপন কাঁড়ার, যুগ্ম সম্পাদক ড: কৌশিক ঘোষ, ও সৌরভ সিংহ, বিশিষ্ট ক্লাব কর্মকর্তা বিজন কুমার পোল্লে, শুভেন্দু কুমার চ্যাটার্জী,প্রশান্ত বিশ্বাস,বিপুল কুমার ঘোষ ,শুভাশীষ পাল,পঞ্চানন ঘোষাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদগ্ধ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত কাজল সেনের ছবিতে মাল্যদান,পুস্পার্ঘ্য নিবেদেন ও সমাজের প্রয়াত গুণীজনদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। বক্তব্য পেশ, নৃত্য,সংগীত পরিবেশন, আবৃত্তি পাঠ, সংবর্দ্ধনাঞ্জাপনের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়। এবছরের সাংবাদিকতা প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ প্রাপ্তদের সংশাপত্র প্রদান ও করা হয় পাশাপাশি সমাজের গুণী ব্যক্তি ও ক্লাবের প্রবীন সাংবাদিকদের বিশেষভাবে সংবর্দ্ধিত করা হয়।অনুষ্ঠানে হাওড়া প্রেস ক্লাবের মুখপত্র বিবরণ ও প্রকাশিত হলো। হাওড়ার এসিপি তথাগত পান্ডে হাওড়া প্রেসক্লাবের সকল সাংবাদিকগণকে বিশেষ ধন্যবাদ জানান। সৃজনশীল সমাজ গঠনের উপর ও তিনি বিশেষ গুরুত্ব দেন। হাওড়া পৌরনিগমের পৌরপ্রশাসক সুজয় চক্রবর্ত্তী ও সমাজের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। উপস্থিত সকল বক্তা ই হাওড়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *