হাতে লক্ষীর ভান্ডার নিয়ে শেষ দিনে নির্বাচনী প্রচারে ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির মহিলারা

তন্ময় মাহারা: মালদা:- হাতে লক্ষীর ভান্ডার নিয়ে নির্বাচনী প্রচারে নামলেন ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির মহিলারা। ওয়ার্ড কাউন্সিলর পূজা দাসের নেতৃত্বে দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে ওয়ার্ডে একটি সুসজ্জিত মিছিলের আয়োজন করা। ৭ মে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি মালদা জেলার দুটি আসনেও অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। রবিবার প্রচারের শেষ দিনে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলেন ইংরেজবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা।

এদিন ওয়ার্ড অফিসের সামনে থেকে শুরু হয় নির্বাচনী মিছিল। দেশবন্ধু পাড়া, স্টেশন রোড, মনস্কামনা রোড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল।

কাউন্সিলর পূজা দাস জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরে প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করেন তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *