হিন্দুস্তান কেবলসের ফাঁকা জমিতে নতুন শিল্পের সম্ভাবনা,পরিদর্শনের শিল্প দপ্তরের টিম

কৌশিক মুখার্জী: সালানপুর:-

শুক্রবার সকালে হিন্দুস্তান কেবলসের ফাঁকা জমির পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ শিল্প দপ্তরের উচ্চ পদাধিকারীরা।এদিন তারা হিন্দুস্তান কেবেলসের অফিস, কারখানা,বৃদ্ধাশ্রম সহ বন্ধ থাকা স্কুল,ময়দান গুলি সরজমিনে পরিদর্শন করে দেখেন।সূত্রের খবর এখানে দ্রুত নতুন শিল্প আসতে পারে।এদিন পরিদর্শনে আসেন শিল্প দপ্তরের স্পেশাল সেক্রেটারি,এডিশনাল সেক্রেটারি এবং আসানসোল ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক,সালালপুর বি এল এল আর ও অফিসের প্রতিনিধিরা।জানা যায় ৯৪৭.২৭ একর জমি রয়েছে হিন্দুস্তান কেবেলসে।তবে কিছু জমি দখল হয়ে যাওয়ার পরেও এখনো অনেক জমি পড়ে রয়েছে।তাতে দ্রুত নতুন কোনো শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলে খবর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *