হিমঘরের পক্ষ থেকে দুস্থদের হাতে তুলে দেওয়া হলো বস্ত্র

সৌভিক সিকদার, সরুলিয়া, পূর্ব বর্ধমান-: প্রতিবছরের মত এবছরও ১৮ ই নভেম্বর মঙ্গলকোটের সরুলিয়ায় অবস্থিত 'সত্যনারায়ণ হিমঘর' কর্তৃপক্ষের পরিচালনায় দুই স্বেচ্ছাসেবী সংস্থা ‘ফ্রেন্ডস ইন নীড এণ্ড ডিড’ এবং ‘সত্য সুষমা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার সাড়ে তিন শতাধিক মহিলার হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। প্রসঙ্গত, হিমঘর কর্তৃপক্ষ প্রতিবছর এলাকায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেদের নিযুক্ত রেখেছেন।

আপদে-বিপদে সর্বদাই তারা মানুষের পাশে থাকেন এবং এভাবেই এলাকাবাসীদের কাছে তারা ঘরের মানুষ হয়ে উঠেছেন। বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন হিমঘরের কর্ণধার সুব্রত কোনার, সঞ্জীব কোনার, ‘সত্য সুষমা’ ফাউন্ডেশনের কর্ণধার সুষমা কোনার, অর্চনা কোনার, সায়ন্তী কোনার সহ হিমঘরের প্রত্যেক কর্মচারী ও হিমঘরের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। সুব্রতবাবু বললেন, এলাকার মানুষ আমাদের খুবই ভালবাসেন। তাই চেষ্টা করি তাদের পাশে থাকতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *